মো. লুৎফর রহমান
উপাধ্যক্ষ, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ, সিরাজগঞ্জ
নারীশিক্ষা উন্নয়নের লক্ষে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ আজ হাঁটি হাঁটি পা পা করে ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে একটি আদর্শ বিদ্যানিকেতনে। উচ্চমাধ্যমিক শ্রেণি নিয়ে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে কলেজটিতে স্নাতক (পাস) ও ০৭টি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়ন চলছে পুরোদমে। জায়গা, অবকাঠামো ও শিক্ষকস্বল্পতা থাকলেও শিক্ষক, কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিভিন্ন শ্রেণিতে পরীক্ষার ফলাফলে এসেছে অভ‚তপূর্ব সাফল্য। এ সাফল্যের সাথে অংশীদার হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। নদীভাঙ্গন কবলিত অভিভাবকদের সিরাজগঞ্জ জেলার নারীশিক্ষার আইকন হিসেবে পরিচিত একমাত্র বিদ্যাপিঠ রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ সর্বজনস্বীকৃত।
অধিকতর একাডেমিক উন্নতির জন্য উচ্চমাধ্যমিক (২০২৪-২০২৫) শ্রেণির মনিটরিং কমিটি যে শিক্ষা পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবীদার। আশা করি শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও অভিভাবকগণ এতে অনেক উপকৃত হবেন। বিশেষ করে, অভিভাবকগণ তাঁর সন্তানের পরীক্ষা, ক্লাস, ছুটিসহ সার্বিক বিষয় সম্পর্কে সম্যক ধারণা পাবেন।